আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার কাকবাসিয়া মৎস্য সেটে আনুলিয়া ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে জন দরদি হিসাবে সুপরিচিত আলহাজ্ব প্রফেসর ডাঃ শহিদুল আলমকে ধানের শীষ প্রতীক পাওয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়। আনুলিয়া ইউনিয়ন সার্স কমিটির সদস্য মুছা ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক জুলফিকর আলী জুলি। সমাবেশে অন্যদের মধ্যে মেম্বার মোক্তার আলী, সার্স কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, শাহিনুর ঢালী, আবির হোসেন, উপজেলা ছাত্র দলের অসীম আকরাম, উপজেলা মৎস্যজীবি দলের সহ সভাপতি আঃ লতিফ, বিএপির ওয়ার্ড সাধারণ সম্পাদক এবাদুল গাজী, ওয়ার্ড সেক্রেটারী হাফিজুল ইসলাম, এছমাইল হোসেন, কেনা ও রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দাবী আদায়ের লক্ষ্যে টায়ার জালিয়ে প্রতিবাদ জানান হয় এবং বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও