কয়রায় জামায়াতের ইফতার মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টায কপোতাক্ষ কলেজ মিলনায়তনে  এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান। কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা আব্দুল হামিদ, মাষ্টার সাইফুল্যাহ হায়দার, মোঃ আবু সাঈদ,, মোঃ মিজানুর রহমান, মাষ্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু