সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বেনাপোল প্রতিনিধি: :  সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে দুটি ব্যানারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার সকালে প্রতিবাদ র‌্যালিটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়।
মিছিল ও মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমার সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেনো এমন কাজ করার সাহস কেউ না পায়। এছাড়াও বর্তমান প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দায়ী করলেন নেতৃবৃন্দ।

এসময় প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ