কয়রায় হরিণের মাংস সহ ২ জন আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করা করেছে।
আটককৃতরা হলেন উপজেলার আমাদী ইউনিয়নের হলুূদ বুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাষ মন্ডল ও অসিত সানার পুত্র দেবদাশ সানা।
জানা গেছে গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৫ টার দিকে আমাদী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরের নেতৃত্বে অভিযান চালিয়ে হদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডল এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাংসসহ তাদেরকে আটক করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন , এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ২ ব্যাক্তিকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকেবিস্তারিত…
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


