বেউলা সমাজ কল্যান ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসায় বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সামাজিক ও অরাজনৈতিক সেবা মূলক সংগঠন ‘ইচ্ছে পুরন ফাউন্ডশন’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার সুপার মাওঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এপিপি এড. শহিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক নাঈম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মামুনি আক্তার, তাসমিন নাহার, সাদিয়া আক্তার, মিনান্নাহার ও আব্দুল্লাহকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
« আশাশুনিতে স্কাউটস ডে-ক্যাম্প অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন »
সম্পর্কিত সংবাদ
আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদর বাজারে এতিমখানার সামনে কাঠের আড়ৎ হতেবিস্তারিত…
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে র্যাব-৬ অভিযান পরিচালনা করে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ওবিস্তারিত…


