আশাশুনিতে স্কাউটস  ডে-ক্যাম্প অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে ৮টি স্কাউট উপ-দলের অংশ গ্রহনে ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে দিন ব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হয়।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে বিদ্যালয়ের ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়ে ৮টি উপ-দলে বিভক্ত হয়ে ক্যাম্পে অংশ গ্রহন করে। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, লিডার ট্রেইনার (শ্যামনগর) জি এম শফিউল আজম। এসময় আশাশুনি উপজেলা স্কাউটস সম্পাদক ড. আবুল হাসান, সহকারী লিডার ট্রেইনার হাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উড বেজার সেলিনা আক্তার, বেসিক কোচ সম্পন্নকারী নারায়ন চন্দ্র পাল, আনিছুর রহমান ও কল্যাণী রানী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পে পতাকা উত্তোলন, বিপি দিবসের আলোচনা, প্রাথমিক প্রতিবিধান, স্কাউটস ওন, ক্যাম্প ফায়ার বা তাবু জলসাসহ দিন ব্যাপী স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যায় তাবু জলসার মধ্যদিয়ে ক্যাম্প সম্পন্ন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন