কয়রায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক স্টেশন ও আংটিহারা কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি ভোর ৪ টার দিকে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে অভিযান চালিয়ে এ সকল মাংস জব্দ করা হয়েছে। তবে কৌশলী হরিণ শিকারীরা অভিযান জানতে পেরে রাতের আধারে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
« যশোরের শার্শা ছিনতাইয়ের কবলে পড়ে আহত যুবকের মৃত্যু (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকেবিস্তারিত…
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


