কয়রায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ 

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক স্টেশন ও আংটিহারা কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি ভোর ৪ টার দিকে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে অভিযান চালিয়ে এ সকল মাংস জব্দ করা হয়েছে। তবে কৌশলী হরিণ শিকারীরা অভিযান জানতে পেরে রাতের আধারে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।  কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ