কয়রার প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ফুল ম্যারাথন শেষ করলেন শাহিনুর আলম

 
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রাবাসীকে গর্ব করার মতো এক উপলক্ষ্য এনে দিলেন কয়রার সন্তান শাহিনুর আলম । সুন্দরবনের ঘেরা কয়রা থেকে প্রথম ব্যক্তি হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যারাথনে ফুল ম্যারাথন শেষ করেছেন তিনি ।
গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫  অনুষ্ঠিত হয়।  যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় দেশ বিদেশের প্রায় দশ হাজার দৌঁড়বিদ । এতে  শাহিনুর আলম ৬ ঘণ্টা ৫ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) শেষ করেন ।
এই সম্মান  পাওয়ার ব্যাপারে শাহানুর আলম বলেন, ভীষণ ভালো লাগছে । জীবনে প্রথম দৌঁড়েছি, তাও একটা আন্তর্জাতিক ম্যারাথনে এবং খুব ভালোভাবেই ফুল ম্যারাথন শেষ করে এসেছি । সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে যে, আমি কয়রার প্রথম ব্যক্তি হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যারাথনে ফুল ম্যারাথন শেষ করেছি । সামনেও বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে কয়রাকে দেশের সামনে তুলে ধরতে চাই । শাহিনুর আলমের বাড়ি কয়রার বাগালী ইউনিয়নের ষোল হালিয়া গ্রামে ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি স্নাতক পাশ করেছেন । বর্তমানে তিনি দেশ টেলিভিশনের স্পোর্টস ডেস্কে কর্মরত আছেন । তার এই সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।





সম্পর্কিত সংবাদ

  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়