কয়রার প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ফুল ম্যারাথন শেষ করলেন শাহিনুর আলম
|
|
![]() ![]() ![]() |
|||
|
||||
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রাবাসীকে গর্ব করার মতো এক উপলক্ষ্য এনে দিলেন কয়রার সন্তান শাহিনুর আলম । সুন্দরবনের ঘেরা কয়রা থেকে প্রথম ব্যক্তি হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যারাথনে ফুল ম্যারাথন শেষ করেছেন তিনি ।
গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় দেশ বিদেশের প্রায় দশ হাজার দৌঁড়বিদ । এতে শাহিনুর আলম ৬ ঘণ্টা ৫ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) শেষ করেন ।
এই সম্মান পাওয়ার ব্যাপারে শাহানুর আলম বলেন, ভীষণ ভালো লাগছে । জীবনে প্রথম দৌঁড়েছি, তাও একটা আন্তর্জাতিক ম্যারাথনে এবং খুব ভালোভাবেই ফুল ম্যারাথন শেষ করে এসেছি । সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে যে, আমি কয়রার প্রথম ব্যক্তি হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যারাথনে ফুল ম্যারাথন শেষ করেছি । সামনেও বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে কয়রাকে দেশের সামনে তুলে ধরতে চাই । শাহিনুর আলমের বাড়ি কয়রার বাগালী ইউনিয়নের ষোল হালিয়া গ্রামে ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি স্নাতক পাশ করেছেন । বর্তমানে তিনি দেশ টেলিভিশনের স্পোর্টস ডেস্কে কর্মরত আছেন । তার এই সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
« কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নিতাই সভাপতি ও মাহবুুবুর সাধারণ সম্পাদক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড »
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…



