বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নত
খাবারের পরে মিষ্টি খাওয়াকে অনেক সময় সুন্নত হিসেবে প্রচার করা হয়। খাবারের পর মিষ্টি খাওয়াকে সুন্নত বলে প্রচার করার পক্ষে বিশুদ্ধ হাদিসের প্রমাণ পাওয়া যায় না। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে খেজুরসহ বিভিন্ন খাবার গ্রহণের বিবরণ পাওয়া যায়। কিন্তু কোনো খাবার তিনি গ্রহণ করেছেন বলেই সেটিকে নির্দিষ্ট সময়ে খাওয়া সুন্নত হয়ে যায় না। কোনো কাজকে বিশেষভাবে সুন্নত বলতে হলে সে বিষয়ে শরিয়তসম্মত প্রমাণ থাকা প্রয়োজন। অনেকে যুক্তি দিয়ে বলেন, রাসুলুল্লাহ (সা.) খেজুর খেতেন, আর খেজুর মিষ্টি ফল। তাই খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত। কিন্তু এ যুক্তি যথেষ্ট নয়। খেজুর একটি পুষ্টিকর ফলবিস্তারিত…
মেদ ঝরাবে ভেষজ চা
ওজন বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? চিন্তার কারণ নেই। প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ ভেষজ চা পানেই মিলবে সমাধান। ভেষজ এই চা মেদ ঝরাতে এবং বিপাকহার বৃদ্ধিতে দারুণ সহায়তা করে। চলুন জেনে নেই বিশেষ সে চায়ের রেসিপি- ১. লেবু ও মধু দিয়ে আদা চা উপকরণ: আদার কুচি (১ টুকরো), লেবুর রস (১ চামচ), মধু (১ চামচ) এবং পানি (১ কাপ)। তৈরি পদ্ধতি: ফুটন্ত পানিতে আদা কুচি ছেড়ে দিন। ৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর পানি ছেঁকে একটি কাপে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে এতে লেবুর রস ও মধু মিশিয়ে পানবিস্তারিত…
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী শিবা শানু। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন অভিনেতা। খবরটি ঢাকা মেইলকে নিজেই নিশ্চিত করেছেন শিবা শানু। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২ (২) ধারা অনুযায়ী অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারিবিস্তারিত…


