গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই গ্রুপের ফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে সেমিফাইনালে ১-০ গোলে গ্যাবনকে হারিয়েছে বাংলাদেশ।
অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল এইট এ সাইড হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা। ম্যাচের ১৪ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন রাতুল।
এর আগে আজ দুপুরে মন্টেনেগ্রোকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
আজারবাইজানে ১৮৯ দেশ অংশগ্রহণ করছে ৩২ গ্রুপে। বাংলাদেশ সি গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে নক আউট পর্ব চলছে। ই গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় গ্রুপে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।
সম্পর্কিত সংবাদ
তানজিম সাকিব এখন কোথায়, মাঠে কবে ফিরবেন জানালেন নিজেই
দীর্ঘ সাত মাস ধরে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম সাকিব। ইনজুরির সঙ্গেবিস্তারিত…
সাফের প্রথম ম্যাচে খেলবেন না হামজা-ফারহান
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে ব্যস্ত দুই প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে ছাড়াইবিস্তারিত…


