কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নিতাই সভাপতি ও মাহবুুবুর সাধারণ সম্পাদক
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সমপন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কয়রা আইনজীবি সমিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪২ জন ভোটার সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক বছর মেয়াদী এই কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিতাই চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ঢালী, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারন সম্পাদক কৌশিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ সুকৃতি সরকার। নির্বাহী সদস্যরা হলেন রবীন্দ্রনাথ মন্ডল, মোঃ সাহেব আলী ও মোঃ মহররম হোসেন।
নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন খুলনা জেলা আইনজীবি সহকারি সমিতির সভাপতি মোঃ জাহিদুল আলম।নির্বাচন পরিচালনা করেন আঃ জলিল ঢালী,শেখ ইউনুস আলী ও প্রকাশ চন্দ্র মন্ডল।
« ডা. দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…


