বুধহাটায় ছাত্র শিবিরের উদ্যোগে মেধাবী সংবর্ধনা
বুধহাটা প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর থানা শাখার আয়োজনে বুধহাটায় মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুধধাটা বি বিএম কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের থানা অফিস সম্পাদক ফায়সাল হোসেনের পরিচালনায় ও থানা সভাপতি মোখলেসুর রহমানেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা শাখা শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, থানা কলেজ সম্পাদক জুয়েল রানা। অনুষ্ঠানে বুধহাটা ও কুল্যা ইউনিয়নের সকল হাই স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১ম থেকে ৫ম স্থান অধিকারীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও ৩টি করে বই উপহার দেওয়া হয়।
« আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


