বুধহাটায় ছাত্র শিবিরের  উদ্যোগে মেধাবী সংবর্ধনা

বুধহাটা প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর থানা শাখার আয়োজনে বুধহাটায় মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুধধাটা বি বিএম কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের থানা অফিস সম্পাদক ফায়সাল হোসেনের পরিচালনায় ও থানা সভাপতি  মোখলেসুর রহমানেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা শাখা শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, থানা কলেজ সম্পাদক  জুয়েল রানা। অনুষ্ঠানে বুধহাটা ও কুল্যা ইউনিয়নের সকল হাই স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১ম থেকে ৫ম স্থান অধিকারীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও ৩টি করে বই উপহার দেওয়া হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন