আশাশুনিতে রাজা হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে রাজা হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
থানার নবাগত অফিসার ইনচার্জ নোমান হোসেনের নির্দেশে মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এস আই রাজীব মন্ডল, আব্দুর রশিদ, অনাথ ও এএসআই আশিকুর রহমান অভিযান চালিয়ে ডুমুরপোতা গ্রামের আজহারুল সরদারের ছেলে রমিজুল ইসলাম ও নুর ইসলাম সরদারের ছেলে ইমরান সরদারকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত বছর ৫ সেপ্টেম্বর রাতে মানিকখালী ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে রাশেদ সরদার ওরফে রাজা’র মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
পোস্টমর্টেম রিপোর্টের পর রাজা’র মা লিপি খাতুন বাদী হয়ে থানায় ৭ জন সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।
« রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক সচেতনতা সৃ্ষ্টিতে পুলিশের মহড়া »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


