আশাশুনিতে রাজা হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে রাজা হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
থানার নবাগত অফিসার ইনচার্জ নোমান হোসেনের নির্দেশে মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এস আই রাজীব মন্ডল, আব্দুর রশিদ, অনাথ ও এএসআই আশিকুর রহমান অভিযান চালিয়ে ডুমুরপোতা গ্রামের আজহারুল সরদারের ছেলে রমিজুল ইসলাম ও নুর ইসলাম সরদারের ছেলে ইমরান সরদারকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত বছর ৫ সেপ্টেম্বর রাতে মানিকখালী ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে রাশেদ সরদার ওরফে রাজা’র মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
পোস্টমর্টেম রিপোর্টের পর রাজা’র মা লিপি খাতুন বাদী হয়ে থানায় ৭ জন সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন