আন্দোলনে শহিদদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এস.এম আব্দুল্লাহ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান, আনারুল ইসলাম সহ সকল শিক্ষকমন্ডলী এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা শহিদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।

স্মরণ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সকল প্রামাণ্য ভিডিওচিত্রর অংশ বিশেষ প্রদর্শিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ মতিউর রহমান।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়