বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
নিজম্ব প্রতিনিধি :: সংবাদ প্রচারের পর সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এর বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও পিয়ন আজিবর রহমানের গ্রাচ্যুইটির অর্থ আত্মসাতের টাকা সহ ভাউচারে ভুয়া বিল তৈরি করে স্কুল ফান্ডের সাড়ে ৫ লক্ষ টাকার আত্মসাতের সত্যতা পেয়েছেন তদন্ত কমিটি। বৃহস্পতিবার ১৬ই জুলাই দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন উক্ত স্কুলের এড্যাহক কমিটির সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান। এর আগে বিগত ২৫শে জুন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক অলিয়ার রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি কাজ শুরুবিস্তারিত…
ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ : : উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ঝাউডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে ঝাউডাঙ্গা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে ঝাউডাঙ্গা শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার ঘোষ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় এলাকারবিস্তারিত…
কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানাবিস্তারিত…
আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র্যালি ও সমাবেশ
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।উক্ত র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন—পৌর জামায়াতের আমীরবিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ করা হয়। ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন নারী-পুরুষকে এক মাস বয়সী মিশরীয় ফাওমী মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরাবিস্তারিত…


