আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জোয়াড়ীকে গ্রেফতার করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল বাজারে চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়াড়ীদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ বড়দল বাজার মোটর সাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। আসর থেকে বড়দল গ্রামের আঃ বারিক গাজীর ছেলে আমিনুর গাজী, মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মিজানুর রহমান, মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী ও বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মুকুল সানাকে গ্রেফতার করেন। এসময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মন্ডলের ছেলে সরজিৎ মন্ডল ও বড়দল গাজীপাড়ার মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫২ পিচ বিভিন্ন রঙের তাস, জুয়া খেলার নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতাকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় (১৭)১৩/০৭ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন