আশাশুনিতে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘুর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ডব্লিউএফপি’র অর্থায়নে উত্তরণ এর বাস্তবায়নে সিএএ এবং এসআরএসপি প্রোগ্রাম ইন সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও পিআইও সোহাগ খানের সঞ্চালনায় সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর ডেভিট অধিকারী।
সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মন্ডল, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, প্রজেক্টের উপজেলা কো অর্ডিনেটর রেনুকা কর্মকার প্রমুখ আলোচনা রাখেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন