কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন  

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপশাখা উদ্বোধন করা হয়েছে।
চুকনগর বাজার সংলগ্ন ব্রীজ উপজেলার সন্যাসগাছা বাজারস্ত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর উত্তর পার্শে আসাদ মার্কেটের দ্বিতিয় তলায় সোমবার (১৮ নভেম্বর) দুপুরে একটি আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পিএলসি-এর ১৭৭তম উপশাখা উদ্বোধন করা হয়। কেশবপুর শাখার অধীনে ওই উপশাখা বর্তমান চলবে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের খুলনা প্রধান আঞ্চলিক জোন এসভিপি আশিক রাজি এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ আবদুস সালাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, ডিভিশন কন্ট্রোল ব্রাঞ্চেস অব হেড ও এসভিপি মোঃ শফিকুল ইসলাম। স্থানীয় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী  সমাজসেবক মহাদেব কুমার পাল, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি,এম.আব্দুস সালাম সবুজ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার সরদার, আসাদ মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আসাদুজ্জামান, সন্ন্যাসগাছা বাজারের ব্যবসায়ী আশরাফ গাজী, ভক্ত প্রসাদ দে, আলমগীন হোসেন প্রমূখ। এসময়  গৌরীঘোনা ইউনিয়নসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ আবদুস সালাম ফিতা কেটে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সন্ন্যাসগাছা বাজারস্ত উপশাখা উদ্বোধন করেন। দোয়া পরিচালনা করেন,আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না