পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শতাধিক মানুষ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে (বিনাপানি) প্রায় ৫শ’ মানুষকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার খড়িয়া আলোকিত সমাজ কর্তৃক আয়োজিত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। খড়িয়া আলোকিত সমাজ এর আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়ায় ১০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসকরা।
সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সুষ্মিতা মন্ডল তন্নী এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, রশীদুজ্জামান, তপন কুমার, জুই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি টিম বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেন।
আগামী রবিবার ওই হাসপাতলে বাছাই করা রোগীদের পর্যাক্রমে চোখের ছানি অপারেশন করা হবে। খড়িয়া আলোকিত সমাজ এর সার্বিক সহযোগিতা করেন আবু হোসেন আবদার, হারুন অব রশীদ, কামাল হোসেন লাভলু, বিপ্লব সরকার, শফিকুল ইসলাম শফি, মুজাহিদ ইসলাম শাওন, হযরত আলী, বাদল সানা, ছামাদ গাজী, তৈয়েবুর, তানভীর, আকরাম ও সুজন।
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…


