তারেক রহমানসহ সব সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি
নিউজ ডেস্ক :: দৈনিক দিনকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানসহ সব সাংবাদিকের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাগর-রুনি দম্পতির হত্যা মামলার দ্রুত বিচার, স্বৈরাচারের আমলে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, যোগ্য সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ করে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।
সভায় দৈনিক দিনকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানসহ সব সাংবাদিকের বিরুদ্ধে স্বৈরাচারের দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। সভায় যোগ্য সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়ার দাবি করা হয়।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


