ভারতীয় অধিনায়ক বাংলাদেশ দলকে কটাক্ষ করলেন

নিউজ ডেস্ক :: দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো টাটকা। সেই টাটকা স্মৃতি নিয়ে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে আইসিসি চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে এ সিরিজ নিয়ে চলছে বেশ আলোচনা। সর্বশেষ ভারত সফরে দুটি টেস্টেই ইংনিস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপরও ভারতের সর্বমহলে সমীহ পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বর্তমান বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা। তবে তা মানতে নারাজ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাই টেস্ট শুরুর দুদিন আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ‘তাদের মজা নিতে দেন।’

তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশ দলকে কটাক্ষ করে বলেছেন, তাদের মজা নিতে দিন। ভারতের মাটিতে সবাই ভারতকে হারাতে চায়। নিজেদের কাজে মনোযোগী হতে চান রোহিত, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে দলগুলো অনেক মজা পায়। সুতরাং তাদের (বাংলাদেশকে) মজা নিতে দিন। ভারত সব দলের বিরুদ্ধে খেলেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দলই হোক না কেন, আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি না। আমরা চেষ্টা করব আমাদের খেলায় মনোযোগ দিতে।’ ভারতের বিপক্ষে কখনো টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে গত দুই বছরে টাইগারদের মাঠের পারফরম্যান্সে উন্নতি লক্ষ করা যাচ্ছে। এবার ভারতের বিরুদ্ধে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন অনেকে। এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রোহিত বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’

বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত, ‘টি-টোয়েন্টিও রয়েছে, তাই ভালোভাবে খেলার জন্য চেষ্টা থাকবে। আমরা তাদের পর্যবেক্ষণ করব এবং অতীতে তাদের বিরুদ্ধে আমরা ভালো করেছি।’

শান্তদের বিপক্ষে টেস্ট সিরিজের পর দুই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে দেখছেন না ভারতীয় অধিনায়ক।

রোহিত বলেন, ‘প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা দেশের জন্য খেলছি, ড্রেস রিহার্সেলের কোনো প্রশ্নই আসে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিটি ম্যাচই জিততে হবে।’






সম্পর্কিত সংবাদ

  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্যামনগর ফুটবল একাডেমি
  • ১৯ মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
  • বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া