গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব
নিউজ ডেস্ক:::আন্তর্জাতিকডেস্ক::গাজায় প্রায় ৩০০ ত্রাণকর্মী মারা গেছেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি জাতিসংঘের কর্মী বলে জানিয়েছে জাতিসংঘ৷ গাজায় নিহত জাতিসংঘের কর্মী ও অন্যান্য ত্রাণ কর্মীদের হত্যার ঘটনায় জবাবদিহির অভাবও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ জাতিসংঘের মহাসচিব বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য৷
গাজায় যুদ্ধ শুরুর পর তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলে জানান গুতেরেস৷ খবর ডয়চে ভেলের।গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘অত্যন্ত নাটকীয় লঙ্ঘন ঘটছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জাতিসংঘের মহাসচিব৷গাজায় এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন৷হামাসের বিরুদ্ধে ইসরাইলের প্রতিশোধ বিষয়ে গুতেরেস বলেন,
সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অত্যন্ত নাটকীয় লঙ্ঘন ঘটছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি সেখানে সম্পূর্ণ অনুপস্থিতি৷তবে ইসরাইলের সামরিক বাহিনী বলছে, তারা সাধারণ নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর চেষ্টা করে৷
গাজায় নিহতদের অন্তত এক-তৃতীয়াংশ জঙ্গি বলে দাবি করে তারা৷ হামাস সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে ইসরাইলের সামরিক বাহিনী৷
তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে৷গাজা যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর সঙ্গে গুতেরেসের কথা না হওয়া প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি …
কারণ তিনি আমার ফোন ধরেননি৷দুই সপ্তাহ পর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় নেতানিয়াহু তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি আছেন বলেও জানান গুতেরেস৷
জাতিসংঘের মহাসচিব বলেন, আমার তার সঙ্গে কথা না বলার কোনো কারণ নেই৷বর্তমান পৃথিবীর অবস্থাকে ‘বিশৃঙ্খল’ বলে আখ্যায়িত করেন গুতেরেস৷ তিনি বলেন, গাজা ও ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না৷
সূত্র:যুগান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোটি কোটিবিস্তারিত…
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি
ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে।বিস্তারিত…


