শিক্ষানুরাগী আবুল হোসেনের ইন্তেকাল

সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাসের আপন ফুপাতো ভাই তালা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেনের পিতা আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬২ বছর। ৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন সদালাপী, দায়িত্বশীল এবং শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি অগণিত ছাত্র—ছাত্রীকে আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬ আগষ্ট তালার মাগুরা ইউনিয়নের বিশুকাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দুপুর আড়াইটা তার হাতে গড়া বিশুকাটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ ও সড়কে জানানা জামাজ পূর্ব স্মৃতিচারণ সভায় দলমত নির্বিশে অংশ নেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সভাপতি বাবু মিনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সেক্রেটারী অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মুস্তাফিজুর রহমান রিন্টু, মরহুমের আত্নীয় জামায়াত নেতা মাওলানা আমিরুল ইসলাম, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব আলী,ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ছাত্র শিবিরের সভাপতি আল জামালুল বান্না, মরহুমের বড় ছেলে ফারুক হোসেন। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের আত্নীয় মাওলানা মাসুদুর রহমান। মৃত্যুতে শোক জানিয়ে বিবৃত্তি দিয়েছেন তালা কলারোয়া ১ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি এক শোক বাতায় বলেন, আমরা গভীর শোক সমবেনা জ্ঞাপন করছি।






সম্পর্কিত সংবাদ

  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত