আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র বিজয় র্যালী
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট বুধবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা জাসাস ‘র সদস্য সচিব মো. ফারুক হোসেন, সদর উপজেলা জাসাস ‘র আহবায়ক মোঃ আব্দুল কাদের, সদস্য সচিব সাদাত হোসেন, পাটকেলঘাট থানা জাসাস ‘র আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেলসহ জেলা জাসাস এর সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ
ডেস্ক নিউজ :: বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত…
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতবিস্তারিত…


