আশাশুনিতে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করণীয় নিয়ে কর্মশালা

জি এম মুজিবুর রহমান আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের আয়োজনে বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালায় প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোমান হোসেন। বুধহাটা, গোয়ালডাঙ্গা, তালতলা, বেউলা, পাইথালী, আশাশুনি সদর, কুল্যার মোড়, গুনাকরকাটি, চাপড়া, নাকতাড়া কালিবাড়ি প্রভৃতি বাজারের কমিটির সদস্য ও ব্যবসায়ীদের অংশ গ্রহনে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জার্নালিম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, গোয়ালডাঙ্গা বাজার সভাপতি মহির উদ্দীন ফকির, আবির ইসলাম, জহির আলিম, শেখ বাদশা প্রমুখ। কর্মশালায় পলিথিন ও প্লাস্টিকের দুষণ প্রতিরোধে এসবের ব্যবহার কমিয়ে আনা, সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, বিকল্প ব্যাগ-বস্তা তৈরি, কমিটির সদস্য ও ব্যবসায়ীদের স্বস্ব বাজারে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করা, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও অভিমত ব্যক্ত করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা