আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা  বিনিময় সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভায় মূল আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনা ও প্রস্তাবনামূলক আলোচনা রাখেন, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, জার্নালিম ফর সুন্দরবন এর জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সামাজিক বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম, আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জার্নালিজম ফর সুন্দরবন যুগ্ম আহবায়ক এস কে হাসান, যুব কমিটির সদস্য আশরাফ হোসেন, পবিত্র সরকার, কেডি, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
েসভায় দায়িত্ব ও কর্তব্য কর্মে উল্লেখযোগ্য অবদান রাখায় ইয়্যুথ ফর সুন্দরবন সদস্য নাইমকে পুরস্কৃত করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা