পাইকগাছা কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ এবং বিনষ্ট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ খুলনার পাইকগাছার বিভিন্ন নদ-নদীতে পরিচালনা করা হয়েছে।
উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে উপজেলার দেলুটি ও সোলাদানায় প্রবাহিত শিবসা নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এসময় ৪টি অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে নৌ ফাঁড়ি পুলিশের এসআই মোঃ মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার, মেরিন অফিসার অসিত কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ অব্যাহত থাকবে। আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।
সম্পর্কিত সংবাদ
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকেবিস্তারিত…
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


