কয়রায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

8
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ উপজেলার আমাদি গ্ৰামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায়  ফারুক নামে ১ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে । ফারুক আমাদি গ্ৰামের বাবুল সর্দারের ছেলে সে আমাদি বাজার মসজিদের মুয়াজ্জিন।কয়রা উপজেলার আমাদি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে একই  এলাকার আনছার সরদারের ছেলে আতিয়ার, ওসমান গংদের সাথে বাবুল সরদারের ছেলে ফারুক, আক্তারুল, মাসুম বিল্লালদের নিজ নামীয় রেজিষ্ট্রি কৃত জমি দখল নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ফারুক মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দেখতে পায় তাদের কোবলাকৃত জমিতে প্রতিপক্ষ আতিয়ার ওসমান গংরা অবৈধ দখল করার জন্য ঘর নির্মাণ করছে এতে বাধা দিতে গেলে ফারুককে এলোপাথাড়ি মার পিটিয়ে আহত করে। তার হাক চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন সেখানে এসে লাঠিসোঁটা দিয়ে  মারতে থাকাবস্থায়   উদ্ধার করে । আহত ফারুককে চিকিৎসার জন্যে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠান। অবস্থা গুরুতর হলে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে তার ভাই আক্তারুল বাদী হয়ে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) জি এম এমদাদুল হক জানান, এই বিষয়ে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না