কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

সভাপতি মিজান,সম্পাদক হাসান

 

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ১৫ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র ঠিকাদার এফএম আব্দুল্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তৃতা করেন মোস্তফা শফিকুল ইসলাম, এসএম মজিানুর রহমান, এমএ হাসান, মনজুর হোসেন লাভলু, আফজাল হোসেন,শেখ মনিরুজ্জামান মনু, জানে আলম জন্নুন, মাসুম বিল্লাহ, ইমরান হোসেন, জিয়াউর রহমার ঝন্টু,সুজন হোসেন প্রমুখ।

আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কয়রা ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মিজানুর রহমান,সহ সভাপতি, মেহেদী হাসান মিলন , সাধারন সম্পাদক এমএ হাসান, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন,কোষাধাক্ষ এফএম আব্দুল্যাহ, দপ্তর ও প্রচার সম্পাদক এম মাসুম বিল্লাহ, কার্য্য নির্বাহী সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু ও আবজাল হোসেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা প্রকৌশলীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

 






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না