পাইকগাছায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে  ৩জন মারাত্বক আহত হয়েছেন। খুমেক হাসপাতালে নেয়ার পথে ০২ জনের মৃত্যু হয় এবং একজনের অবস্থা আশঙ্কজনক।
সোমবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়নের ফুটবল খেলা মাঠ সংলগ্ন প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ক‌পিলমু‌নি ইউনিয়নের মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) ।
প্রসঙ্গত, পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরার প‌থিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে ছেড়ে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করেন। খুলনা যাওয়ার প‌থে আহত রুহুল আমিন ও ফিরোজের মৃত্যু হয়।





সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ