ফের বড় পর্দায় ইয়াশ
নিউজ ডেস্ক :: নাটক নিয়ে বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন ইয়াশ রোহান। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে অন্যরকম একটি ইমেজ তিনি এরইমধ্যে গড়েছেন।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় কাজের অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। এদিকে নতুন খবর হলো ইয়াশ রোহান দ্রুতই ফের বড় পর্দায় হাজির হচ্ছেন।
তার অভিনীত নতুন এ সিনেমার নাম ‘শরতের জবা’। পরিচালনা করেছেন কুসুম সিকদার। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে তিনি অভিনয় করেছেন কুসুমের বিপরীতেই। ছবিটি মুক্তি পাবে ১১ই অক্টোবর।
ছবিতে একেবারেই অন্য এক চরিত্রে দেখা মিলবে ইয়াশের। তিনি বলেন, এ কাজটা বেশ আগেই করা হয়েছে। অন্যরকম একটি গল্প। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


