আমতলীতে এক দফা দাবি নিয়ে রাস্তায় শিক্ষকরা

নিউজ ডেস্ক :: বরগুনার আমতলীতে এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষকরা। শনিবার (৫ অক্টোবর)  সকাল ১০টার দিকে  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক সহিদুল ইসলাম ঝণ্টু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি একেএম জিল্লুর  রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জাকির খান, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলম প্রমুখ। মানববন্ধনে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা এখন সময়ের দাবি। অচিরেই তাদের এ দাবি পূরণ করতে হবে।
সূত্র: দেশ রূপান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না