কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ষ্টাফ রিপোটার :: সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর ) সকাল ১০ টায় র‍্যালি ও কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী  কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুনু অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
আব্দুল মোনায়েমের কোরআন তেলাওয়াত ও রানী পালের গীতা পাঠের মাধ্যমে  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন।
শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ মোঃ রইছ উদ্দীন,কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ মাও: আইয়ুব আলী,কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক এ বি এম বনি আমিন ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ ফিরোজা খাতুনকে গুণি শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
আরও বক্তব্য রাখেন এইচ এম রোকনুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার; অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, (অবঃ) বেগম খালেদা জিয়া কলেজ;রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ; আহমদ আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলারোয়া আলিয়া মাদ্রাসা; শফিউল আযম, প্রধান শিক্ষক, জিকেএমকে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়;মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক সমিতি;মোঃ আব্দুস সাত্তার, সুপারিনটেডেন্ট জালালাবাদ মহিলা দাখিল মাদ্রাসা ;মোঃ মুজিবর রহমান, প্রধান শিক্ষক, রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়;নোশাইবা শারমিলী, শিক্ষার্থী,কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল;রিফাত আহমেদ, শিক্ষার্থী,  জিকেএমকে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়; আল-আমিন, শিক্ষার্থী,  কলারোয়া আলিয়া মাদ্রাসা।
বক্তাগন শিক্ষকদের মর্যাদা এবং সুযোপযোগী বেতনভাতা প্রদানের পক্ষে বক্তব্য প্রদান করেন।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়