আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সেমিনার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ বিষয়ক উপজেলা পর্যায়ে সেমিনার ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান/শিক্ষকদের অংশ গ্রহনে সেমিনার ওয়ার্কসপে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। মাল্টিমিডিয়া প্রজোক্টরের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরে আলোচনা রাখেন, মেডিকেল অফিসার ডাঃ এস এম নাইম হোসেন নয়ন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন আলোচনা রাখেন।

আশাশুনিতে কৃষি আব হাওয়া পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রশিক্ষণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে কৃষি আবহাওয়া পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উত্তরণ এসটিইপি এর আয়োজনে এগ্রিকালচারাল ক্লাইমেট এন্ড এন্টিসিপিটরি এ্যাকশান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে এসএএও ও এসএপিপও বৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। প্রকল্প পরিচালক ড. মোঃ শাহ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, ইউআই/ইউএক্স মোঃ খায়রুল ইসলাম, এসিএফ এর প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুনবিস্তারিত…

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা ওমর আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ,বিস্তারিত…

মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক  ::   হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতোবিস্তারিত…

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি

নিউজ  ডেস্ক ::    ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যতবিস্তারিত…

সাতক্ষীরা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

 নিউজ  ডেস্ক :: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আটককৃত হলেন—সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল মণ্ডল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়। সোমবার বিকেলে সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজরবিস্তারিত…

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ‘ রোড -শো’ অনুষ্ঠিত

মামুন হোসেন :: আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ‘রোড-শো’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১অক্টোবর) বিকাল ৪ টায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই ‘রোড -শো’ শুরু হয়। উক্ত ‘রোড-শো’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জন অনিমেষ কুমার, তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং চলন্ত গাড়ীতে উঠানামা না করা, চালকের মনোযোগ বিঘ্ন হয় এমন কিছু না করা এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এসময় আরোবিস্তারিত…

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

এম এ আজিজ :: ‘স্বাস্থ্য সুরক্ষায় হাত পরিষ্কার রাখা সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলায়  সোমবার(২১অক্টোবর) সকাল ১০ টায়  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এনজিও’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন ঘোষনা করে র‍্যালি বের করা হয়। প্রকৌশলী মুনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতবিস্তারিত…

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ডরপ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার ২১ অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎবিস্তারিত…

বাগেরহাট সদর উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাট সদর উপজেলাতে সোমবার ২১ অক্টোবর  সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের বাগেরহাট সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাহেলা পারভীন,বিস্তারিত…