আশাশুনিতে সাংবাদিকদের সাথে ওসি নজরুল ইসলামের মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি জিএম আল ফারুক এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি নজরুল ইসলাম বলেন, আশাশুনি থানা পুলিশ হবে জনতার পুলিশ। জন সেবাই হবে আমাদের মুল লক্ষ্য। আপনাদের সহযোগিতা পেলে আমরা আশাশুনি উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা ছাড়া কোন সফলতা আশা করা যায় না। মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে।বিস্তারিত…
শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই: রাষ্ট্রপতি
– ৷নিউজ ডেস্ক :: মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি শনিবার পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’- এ প্রকাশিত হয়েছে। মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারও না কারও কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাঁকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগবিস্তারিত…
চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪ টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় আপ্যায়ন নামে এক রেস্টুরেন্টে হামলা চালায়। পরে আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয়দের মাঝে । স্থানীয়রা জানান, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপরও সশস্ত্রবিস্তারিত…
রজনীকান্তের আরও একটি ঝড়
নিউজ ডেস্ক:: মেগাস্টার রজনীকান্ত। বয়স যেন তার কাছে কিছুই না। এ বছরের ডিসেম্বরে ৭৩ থেকে ৭৪-এ পা দিবেন তিনি। কিন্তু তাতে কী! সিনেমাহলে এ অভিনেতার সিনেমা মানেই দর্শক উন্মাদনা। যা এবারও বজায় থাকল। ১০ অক্টোবর মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় শুরু হয়। খবর : মিন্টবাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮.৬৫ কোটি রুপি। তাই ধারণা করাবিস্তারিত…
মুল্ডারের তোপে বিপর্যস্ত বাংলাদেশ
নিউজ ডেস্ক :: মুল্ডারের তোপে বিপর্যস্ত বাংলাদেশ মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তি। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে এখন পর্যন্ত সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচের শুরুতেই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের বোলিং তোপে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। প্রথম আঘাতটা আসে ইনিংসের চতুর্থ ওভারে, যখন সাদমান ইসলাম কোন রান না করেই আউট হন। মুল্ডারের ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে সুইং করছিল। সেই বল তাড়া করে দ্বিতীয় স্লিপেবিস্তারিত…
পুতিনকে সহায়তা করে বিপাকে চীন
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের দুই শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক এবং প্রযুক্তিগত উত্তেজনাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সঙ্গে মিলে দূরপাল্লার আক্রমণকারী ড্রোন ডিজাইন, নির্মাণ এবং জাহাজীকরণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে ওই দুই চীনা কোম্পানির ওপর। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ নিয়ে জানায়, চীনের ওই দুই কোম্পানি রাশিয়ার গারপিয়া সিরিজের দূরপাল্লার ইউএভি আক্রমণকারী ড্রোনটি যৌথভাবে ডিজাইন করেছে। ওই ড্রোনটি চীনে উৎপাদিত হওয়ার পর সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে।মার্কিন ট্রেজারিবিস্তারিত…
অর্থ আত্মসাৎ মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস
নিউজ ডেস্ক :: গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে আপিলের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।এর আগে গত ২৪ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটিরবিস্তারিত…
আমাকে হত্যার চেষ্টার মূল্য দিতে হবে হিজবুল্লাকে: নেতানিয়াহু
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার জন্য হিজবুল্লাকে চড়া মূল্য দিতে হবে।গত শনিবার ইসরাইলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একটি ড্রোন। তবে ওই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। নেতানিয়াহু বলেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে কথাগুলো তিনি কখন, কোথায় বলেছেন ওই প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। এরবিস্তারিত…
চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল। অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে ২০। ২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিসবিস্তারিত…
শুরুতেই ফিরলেন সাদমান, ধাক্কা খেল বাংলাদেশ
নিউজ ডেস্ক :: এসেই যেন যাওয়ার তাড়া সাদমান ইসলামের। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই সাজঘরের পথ ধরেছেন এই ব্যাটার। অফ স্টাম্পের অনেক বাইরে উইয়ান মুল্ডারের করা বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন এই তরুণ ওপেনার। সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। তাতে শুরুতেই খানিকটা চাপেই পড়ে গিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট খরচায় ৮ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মুমিনুল হক। এই দুই ব্যাটারে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করারবিস্তারিত…


