আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সেমিনার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ বিষয়ক উপজেলা পর্যায়ে সেমিনার ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান/শিক্ষকদের অংশ গ্রহনে সেমিনার ওয়ার্কসপে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। মাল্টিমিডিয়া প্রজোক্টরের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরে আলোচনা রাখেন, মেডিকেল অফিসার ডাঃ এস এম নাইম হোসেন নয়ন।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন আলোচনা রাখেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল