শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্ট, ২০২৪-এর আদেশে প্রতিফলিত হয়েছে।’
‘সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ৮ আগস্ট, ২০২৪ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ মতামত দিয়েছিলেন।
’
« সাতক্ষীরা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন »
সম্পর্কিত সংবাদ
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজবিস্তারিত…
জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
ডেক্স রিপোর্ট :: এক শোক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিএনপিরবিস্তারিত…


