যানবাহন নিয়ন্ত্রণে ঢাবির ছয় প্রবেশমুখে ব্যারিয়ার নির্মাণ শুরু

নিউজ  ডেস্ক  :: যানবাহন নিয়ন্ত্রণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখ এবং বিএনসিসি ভবনের সামনে ‘যানবাহন নিয়ন্ত্রক ব্যারিয়ার’ নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পলাশী মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয় প্রবেশমুখে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ব্যারিয়ার নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদবিস্তারিত…

সাতক্ষীরা সদর ব্রহ্মারাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ০৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৯ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন ১৪ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুল রহমান ও মাওলানা আব্দুস সবুর, সদর যুব বিভাগের সভাপতি আনিসুর রহমান, হযরত আবু বকর সিদ্দিক (রা.)কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসিরুনের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। সার্বিক সহযোগিতায় ছিলেনবিস্তারিত…

আমার দৃষ্টিভঙ্গি আশাবাদী চশমা পরা মানুষের মতো : শ্রদ্ধা কাপুর

নিউজ  ডেস্ক  ::  শেষ ‘স্ত্রী-২’ সিনেমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত মনেও শক্ত জায়গা রয়েছে তার। ভৌতিক ঘরানার সিনেমায় কাজ করার কারণে আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি আধ্যাত্মিক বিষয়ের প্রতি বিশ্বাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রদ্ধা জানান, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তার কৌতূহল রয়েছে। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, কোনো নির্দিষ্ট প্রথা বা মতাদর্শের প্রতি পুরোপুরি আস্থা রাখেন না এই অভিনেত্রী। শদ্ধা আরও বলেন, পিতৃপক্ষের দিনে আমি দুটি পূজাবিস্তারিত…

বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’র মতো আচরণ করছে

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’র মতো আচরণ করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও ভাবি হবো না, এই অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত কেমন বাংলাদেশ চায়; এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মতো হবে। বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবেবিস্তারিত…

মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাসে বুকার জিতলেন হার্ভে

নিউজ  ডেস্ক  ::  সাহিত্যের অভিজাত বুকার পুরস্কার জিতেছেন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। মঙ্গলবার এ বছরের এই পুরস্কার ঘোষণা করা হয়। অনলাইন বিবিসি বলছে, ‘অরবিটাল’ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৬ জন মহাকাশচারী যেভাবে তাদের দিনরাত অতিবাহিত করেছেন তাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওই ৬ মহাকাশচারীর মধ্যে দু’জন পুরুষ ও চারজন নারী। বুকার পুরস্কারের বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে বৃটিশ লেখক হার্ভে’কে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে। ডে ওয়াল একে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবীবিস্তারিত…

অপরাজিতাই অপার সৌন্দর্যের চাবিকাঠি!

নিউজ  ডেস্ক  ::  ফুল দিয়ে রূপচর্চার কথা উঠলে প্রথমেই জবার কথা মনে হয়। তবে আয়ুর্বেদে কিন্তু আরও একটি ফুলের কথা বলা হয়েছে। সেটি হল অপরাজিতা। নীল রঙের ফুলটির ঔষধি গুণ সম্পর্কে অনেকেই জানেন। ইদানীং অপরাজিতা ফুলের শুকনা পাপড়ি দিয়ে তৈরি নানা রকম পানীয়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ফুলটি যে রূপচর্চার কাজেও সমান দক্ষ, তা হয়তো অনেকেই জানেন না। হাওয়া বইলেও ত্বকে টান ধরবে না! মুখে ৩ ঘরোয়া প্যাক মাখলেই উপকার হবে। ত্বকের কোন কোন সমস্যায় অপরাজিতা ফুল ব্যবহার করা যায়? ১) ত্বকের তারুণ্য ধরে রাখে: ‘অ্যান্টি-গ্লাইকেশন’ বা ত্বকেরবিস্তারিত…

বিয়ে করছেন অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী

নিউজ  ডেস্ক  ::  বিয়ে করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। সদ্যই পথ চলা শুরু হয়েছে এই অভিনেত্রীর। টেলিভিশন পর্দায় নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে ক্যারিয়ারের এই রেখাটা দূরের নয়, এরইমধ্যে সংসার জীবনে পা দিচ্ছেন তিনি। মাত্র বছর খানেক আগে পরিচয় হয় সংবাদপত্রের মার্কেটিং বিভাগে কর্মরত এক তরুণের সঙ্গে। সেই তরুণকেই বিয়ে করছেন এই অভিনেত্রী। তবে কোন পত্রিকায় কাজ করেন হবু স্বামী সে কথা বলতে রাজি নন তিনি।  চলতি বছরে জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরেবিস্তারিত…

তামাক থেকে সরকারের আয়ের চেয়ে চিকিৎসা ব্যয় বেশি

নিউজ  ডেস্ক  ::  দেশে তামাকজনিত রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। আর তামাক কোম্পানিগুলো সরকারকে যে পরিমাণ রাজস্ব দেয়, তার চেয়ে ৮ হাজার কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে তামাকজনিত রোগের চিকিৎসায়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়। ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কর বৃদ্ধি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। সেমিনারে বক্তারা মত দেন দেশের মানুষের সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষতি এড়াতে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারবিস্তারিত…

কোন ব্যাংক কত টাকা পেল

নিউজ  ডেস্ক  ::  তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাত ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৯ ব্যাংক। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সাতটি ব্যাংক থেকে তারা পেয়েছে ২ হাজার ৯৫ কোটি টাকা। এর আগে এসব  সবল ব্যাংকগুলো থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সাতটি ব্যাংক থেকে তারা পেয়েছে ২ হাজার ৯৫ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটিবিস্তারিত…

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার

নিউজ  ডেস্ক  ::  ভারতের কর্ণাটকের উদুপি জেলায় অবৈধভাবে বসবাসরত আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই গত তিন বছর ধরে ওই জেলার হুডে গ্রামে বাস করছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের,জাল পাসপোর্ট ব্যবহার করে দুবাই পালানোর সময় ম্যাঙ্গালুরুর বাজপে বিমানবন্দর থেকে আটক করা হয় মুহাম্মদ মানিক নামের এক বাংলাদেশিকে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। উদুপির পুলিশ সুপার জানিয়েছেন, জাল পাসপোর্ট ব্যবহার করায় ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মানিক জানান, তার সঙ্গে অবৈধভাবে আরও সাত বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করছেন। সেই খবর পেয়ে উদুপি থানার পুলিশবিস্তারিত…