প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পদের নাম: ম্যানেজার বিভাগ: ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ব্যবস্থাপনা এবং উন্নয়ন কৌশলের পরিকল্পনা এবং বাস্তবায়নে দক্ষতাবিস্তারিত…

জয়ার প্রশংসায় পার্বতী

নিউজ  ডেস্ক  ::  ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বাংলাদেশ ছাড়াও টালিউডে রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। এ অভিনেত্রী ঢালিউড-টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। সবশেষে এ অভিনেত্রীকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালয়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। দক্ষিণী সিনেমার গুণী এ অভিনেত্রীর ‘থাঙ্গালান’ সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি। যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। সেই মালয়ালাম অভিনেত্রীর মুখেই শোনা গেল জয়া আহসানের প্রশংসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সহ-অভিনেত্রী প্রসঙ্গে পার্বতী থিরুভোথু বলেন, ‘জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময়বিস্তারিত…

সমকামিতা নিয়ে বিশ্বকাপে রাজনীতি করা ঠিক হয়নি, জার্মান অধিনায়ক

নিউজ  ডেস্ক  ::  মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে কাতার বিশ্বকাপ চলাকালীন সময় বেশ কিছু বিধিনিষেধ জারি ছিল সমকামিদের ওপর। সে সময় যার বিরোধীতা করেছিল জার্মানিসহ ইউরোপের দেশগুলো। তবে শেষ পর্যন্ত সেখানে সফল না হয়ে, বিশ্বকাপ চলাকালে মাঠেই এর প্রতিবাদ জানায় জার্মানি। এ ঘটনার প্রায় দুই বছর পর ‘বিশ্বকাপে রাজনীতি করা ঠিক হয়নি’ বলে স্বীকার করছেন বর্তমান অধিনায়ক জশুয়া কিমিখ। বিশ্বকাপ চলাকালীন সময় জাপানের বিপক্ষে ম্যাচে সমকামিদের পক্ষে দাঁড়িয়ে ফিফার সিদ্ধান্তের বিষয়ে প্রতিবাদ জানায় জার্মানি। হাত দিয়ে মুখ ঢেকে গ্রুপ ছবি তুলে পুরো দল। যা নিয়ে এবার কথাবিস্তারিত…

আন্দোলনে আহতদের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর: মৎস্য উপদেষ্টা

নিউজ  ডেস্ক  ::  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর। বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। ফরিদা আক্তার বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে যারাবিস্তারিত…

ঢালিউডে যাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ

নিউজ  ডেস্ক  ::  দেশের ক্ষমতা ও রাজনৈতিক পট পরিবর্তনে সিনেমা ইন্ডাস্ট্রি একেবারেই স্থবির। নেই নতুন কোনো সিনেমার কাজ। এদিকে সিনেমায় নায়িকা সংকট, এরকম একটি কথাও প্রচলিত আছে মিডিয়াপাড়ায়। কিন্তু ভালো করে দেখলে এ সংকট আছে বলে মনে হয় না। তবে নায়িকারা তাদের সেভাবে উপস্থাপন করতে পারছেন না। অনেকেই অভিনয়ের বাইরে অন্যদিকে মন দিয়ে লাইনচ্যুত হয়েছেন। কেউ কেউ আবার কাজের বাইরে ব্যক্তিগত ইস্যুতে নানা সমালোচনায় জড়িয়ে বিতর্কিত। নিজেদের মধ্যে নানা কোন্দলে দর্শক আগ্রহ হারিয়েছেন নায়িকারা। তবে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে সিনেমার ইতিহাসে পুনরায় কেউ ঘুরে দাঁড়াতে পেরেছেন এমন চিত্রবিস্তারিত…

আগস্ট বিপ্লবের পর ৬ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার (১৩ নভেম্বর) সেনাবাহিনী সদর দফতরের অফিসার্স মেস-এ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সেনা সদরের মিলিটারী অপারেশনস ডাইরেক্টরেট (সামরিক অভিযান অধিদফতরের) স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। প্রেস ব্রিফিংয়ে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ মোতায়েন সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও স্থানীয়বিস্তারিত…

৮ দফা দাবী বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলে প্রাক প্রস্তুতি সভা

  নিউজ ডেস্ক :: সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ৮ দফা বাস্তবায়নের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে খুলনা সার্কিট হাউজ ময়দানে আগামী ১৩ ডিসেম্বর ’২৪ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১৩ নভেম্বর দুপুর ১২টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলায়তনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ, খুলনার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বামী বিপ্রানন্দ জী’র সভাপতিত্বে এবং মৃণাল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ধর্মালম্বীদের বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মাম্বলীদের আন্দোলন সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বাবিস্তারিত…

এএইচএম বজলুর রহমান এএমআর- ৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে সৌদি আরব যাত্রা

  নিউজ ডেস্ক :: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান ৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং এএমআর মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ প্ল্যাটফর্মের আমন্ত্রণে দ্বিতীয় বার্ষিক সভায় অংশগ্রহণ এবং বক্তৃতা প্রদানের উদ্দেশ্যে আগামী ১৪-১৭ নভেম্বর ২০২৪ সৗদি আরবের জেদ্দায় অবস্থান করবেন। ৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্সের শিরোনাম হলো ‘ঘোষণা থেকে বাস্তবায়ন’। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)  কন্টেনমেন্টের জন্য মাল্টি-সেক্টরাল পার্টনারশিপের মাধ্যমে কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য কাজ করছে। চারটি মূল থিমকে ঘিরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে: (১) সার্ভেলেইন্স এবং স্টুয়ার্ডশিপ, (২) ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, (৩) অ্যাক্সেস এন্ডবিস্তারিত…

কেসিসি কার্যসহকারী কল্যাণ সমিতির সভাপতি জিনারুল ও সাধারণ সম্পাদক বাবু

খুলনা প্রতিনিধি :: কেসিসি কার্যসহকারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আজ ১৩ নভেম্বর ’২৪ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরভবনস্থ সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মোঃ জিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী দু’বছরের জন্য সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে মোঃ জিনারুল ইসলামকে সভাপতি ও মোঃ ফায়জুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মির্জা মুনছুর আলী, সহসভাপতি মোঃ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, সহসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গহর তারিক, অর্থ সম্পাদক মোঃবিস্তারিত…

মানুষের সেবা ও কল্যাণে কাজ করতে চায়-ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি :: ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু মুসলিম আমরা সকলে ভাই ভাই। আপনাদের ও আমাদের জন্মভূমি এবং নাড়ীপোতা বাংলাদেশে। আমরা আপনাদেরকে কখনও সংখ্যালঘু ভাবি না। অসা¤প্রদায়িক চেতনা নিয়ে আমাদের সামনেরবিস্তারিত…