মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যুব কমিটির উপদেষ্টা মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন, যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান (পলাশ), যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার মঈনুল ইসলাম, মাস্টার আব্দুল হামিদ, যুব কমিটির সহ সভাপতি সোহারাব হোসেন সাজু, বিশিষ্টবিস্তারিত…

হঠাৎ করাচি থেকে বাংলাদেশে জাহাজ আসার কারণ কী

নিউজ  ডেস্ক  ::  স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে এসেছে। সম্প্রতি করাচি থেকে বিভিন্ন পণ্যের অন্তত ৩০০টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি। সরকারের পটপরিবর্তনের পর হঠাৎ করেই পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কনটেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে ‘দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছেন। বুধবার ১৩ (নভেম্বর) ঢাকায় পাকিস্তান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে দেওয়া হয়েছে। পোস্টে সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয়, সরাসরি জাহাজ পরিষেবাবিস্তারিত…

‘সেন্টমার্টিন দ্বীপের ক্ষয় হচ্ছে না, আয়তন বৃদ্ধি পাচ্ছে’

নিউজ  ডেস্ক  ::  সেন্টমার্টিনে প্রাণচাঞ্চল্য কমে গেলে দ্বীপটাই হাতছাড়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। সংগঠনটি বলছে, দ্বীপের ক্ষয় হচ্ছে না; বরং আয়তন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এ দ্বীপে যাতায়াত ও অবস্থানে সরকারি বাধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সদস্যরা এমন মন্তব্য করেন। স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক জিয়াউল হক বলেন, দ্বীপ ক্ষয় হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে এ রকম কিছুই হচ্ছে না, বরং দিন দিন দ্বীপেরবিস্তারিত…

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান কাইজ্জা শেষ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছাল

নিউজ  ডেস্ক  ::  আয়োজক স্বত্ব অনুসারে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সরকারের তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশ জড়িয়েছে সেই পুরোনো রেশারেশিতে। শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের এ কাইজ্জা মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছাল।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেন। জবাব দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। এতে ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে সংযোগ তৈরিতে দেশ দুটিকে ‘ক্রীড়া কূটনীতি’র কথা মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্র।ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস ট্রফি আসন্ন।বিস্তারিত…

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছরের ক্যারোলিন

নিউজ  ডেস্ক  :: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিতকে মনোনয়ন দিয়েছেন। তরুণ ও দক্ষ নেতৃত্বের প্রতি এই আস্থা ট্রাম্পের প্রশাসনের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প প্রেস সেক্রেটারির পদে ক্যারোলিন লেভিতের নাম ঘোষণা করেন। বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন অত্যন্ত দক্ষ, দৃঢ়চেতা এবং যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় দক্ষতা প্রদর্শন করেছেন। আমি পূর্ণ আত্মবিশ্বাসী যে, তিনি এই পদে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন।’ ২০১৬ সালে ট্রাম্পেরবিস্তারিত…

খালেদা জিয়াকে নিয়ে ‘বিদ্রুপকারী’ সেই নারীর স্থান হলো ঢাবি ছাত্রদলের কমিটিতে

নিউজ  ডেস্ক  ::  সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২৪২ সদস্যের এ কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী এক নারী শিক্ষার্থী। বিএনপির এই অঙ্গ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। নতুনদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকাবিস্তারিত…

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত

নিউজ  ডেস্ক  ::   মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে গাছের ধাক্কায় চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হয়। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা তাদেরকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যরা হলেন—ওমর ফারুক (৪৫) ও মো. কবিরবিস্তারিত…

কমেছে মাছের দাম, আলু-পেঁয়াজ চড়া

নিউজ  ডেস্ক  ::  আলুর দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। চালসহ মুদি পণ্যের দামে পরিবর্তন নেই। কমেছে চাষের মাছ ও মুরগির দাম। কার্তিক মাসের শেষে এসে রাজধানীর বাজারগুলোয় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে করে সবজির বাজারের অস্থিরতা কিছুটা কমেছে। আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা কমেছে। অন্যদিকে বাজারে নতুন আলু আসতে শুরু করলেও পুরনো আলুর দাম কেজিপ্রতি ফের ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এই সময়ে বেড়েছে পেঁয়াজের দামও। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই গত সপ্তাহের তুলনায় ১০ থেকেবিস্তারিত…

ওবামার ওয়াশরুমে বান্ধবীর সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টের যৌনতা

নিউজ  ডেস্ক  ::  সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাওয়াইয়ের বিচফ্রন্টের বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়। এর কারণ জানা গেছে, আন্ডারকভার হার্টব্রেক: আ মেমোয়ার অফ ট্রাস্ট অ্যান্ড ট্রমা’-বইতে কোরিয়াহ ডোয়ানিয়েন লেখায়। ওই সিক্রেট সার্ভিস এজেন্ট ডেলের (ছদ্মনাম) চাকরিচ্যুতির বিষয়ে ডোয়ানিয়েন তার বইতে লিখেছেন, ওই এজেন্ট তার বান্ধবীকে গোপনে বারাক ওবামার বাথরুমে ডেকে এনেছিলেন এবং যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ সময় ওবামা বাসায় ছিলেন না। মিসেস ডোয়ানিয়েনের বই অনুসারে, ঘটনাটি ২০২২ সালের। যখন ওই এজেন্ট সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তখন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার বাথরুমেবিস্তারিত…

জনবল নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন করুন আজই

নিউজ  ডেস্ক  ::  ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজেবিস্তারিত…