ওবামার ওয়াশরুমে বান্ধবীর সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টের যৌনতা
নিউজ ডেস্ক :: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাওয়াইয়ের বিচফ্রন্টের বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়। এর কারণ জানা গেছে, আন্ডারকভার হার্টব্রেক: আ মেমোয়ার অফ ট্রাস্ট অ্যান্ড ট্রমা’-বইতে কোরিয়াহ ডোয়ানিয়েন লেখায়। ওই সিক্রেট সার্ভিস এজেন্ট ডেলের (ছদ্মনাম) চাকরিচ্যুতির বিষয়ে ডোয়ানিয়েন তার বইতে লিখেছেন, ওই এজেন্ট তার বান্ধবীকে গোপনে বারাক ওবামার বাথরুমে ডেকে এনেছিলেন এবং যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ সময় ওবামা বাসায় ছিলেন না।
মিসেস ডোয়ানিয়েনের বই অনুসারে, ঘটনাটি ২০২২ সালের। যখন ওই এজেন্ট সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তখন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার বাথরুমে বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে পোষণ করেন। এসময় তিনি প্রেমিকাকে ওবামার বাড়ি ও এর ভেতরে থাকা বিভিন্ন ছবি শেয়ার করে প্রলুব্ধ করেছেন। এছাড়া প্রেমিকাকে তিনি বলেছিলেন, ‘কেউ জানবে না। যদি কিছু হয় তবে আমিই সমস্যায় পড়তে পারি। আমাদের মিশেলের (ওবামা) ওয়াশরুমে যৌন সর্ম্পকে জড়ানো উচিত।’
সংগঠনের চিফ অফ কমিউনিকেশন অ্যান্থনি গুগলিলমি ওই এজেন্টের বরখাস্ত হওয়া নিয়ে এবিসি নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘২০২২ সালের ৬ নভেম্বর সিক্রেট সার্ভিসের এক এজেন্ট একজনকে নিয়ে নিরাপত্তা টপকে ওবামার বাসভবনে ঢোকেন। কারও অনুমতি তিনি নেননি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এজেন্টকে সাসপেন্ড করা হয়। পূর্ণাঙ্গ তদন্ত করা হয় এবং শেষ পর্যন্ত দোষ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।’
সম্পর্কিত সংবাদ
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোটি কোটিবিস্তারিত…
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি
ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে।বিস্তারিত…


