মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যুব কমিটির উপদেষ্টা মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন, যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান (পলাশ), যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার মঈনুল ইসলাম, মাস্টার আব্দুল হামিদ, যুব কমিটির সহ সভাপতি সোহারাব হোসেন সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এরশাদ আলী, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ, সাংবাদিক আব্দুস সালাম, এইচ টি.সি চেয়ারম্যান শোয়েব আক্তার, মোঃ আব্দুল গনি, মোঃ রুবাই, প্রমুখ।

ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ‌ঝাউডাঙ্গা যুব কমিটির হয়ে দ্বিতীয়বারের মতো ঝাউডাঙ্গার মাটিতে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন এবং কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বর্তমান যুবকদের নয়নের মনি যুবকদের আইডল জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন।

সভায় মাহফিল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিতিরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬