সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না : তারেক রহমান
নিউজ ডেস্ক :: স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব না। আবার তিন মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন উঠা অস্বাভাবিক বা অন্যায্যও নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) তৃতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। অধিবেশনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত…
আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন
মামুন হোসেন :: নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল “জনপ্রিয় মিডিয়ার উচিত জলবায়ূ পরিবর্তন নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণীর পরিবর্তে এটিকে আশাবাদিভাবে প্রচার করা”। “প্রধান দূষণকারী দেশগুলি জলবায়ূ পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলিকে ক্ষতিপূরনবিস্তারিত…
সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শাহজাহান আলী মিটন :: সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সভাপতি মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বাইয়াতের গুরুত্ব বিষয় আলোচনা করেন উপদেষ্টা মো. খোরশেদ আলম,শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সেক্রেটারী মো.মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় অতিথিরা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহজ উপায় স্বাস্থ্যসেবা প্রদান করা। স্বাস্থ্যসেবা প্রদান কর্মী তারবিস্তারিত…
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন
মামুন হোসেন :: সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ এর সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ নভেম্বর) সকালে সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেনবিস্তারিত…
দৈনিক সাতক্ষীরা কন্ঠের ৩য় বছর পদার্পনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: দৈনিক সাতক্ষীরা কন্ঠ অনলাইন পোর্টালের ৩য় বছর পদার্পনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সাতক্ষীরা কন্ঠ পোর্টালের সম্পাদক শেখ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক আমার বার্তা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকারবিস্তারিত…
আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন
মামুন হোসেন :: নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল “জনপ্রিয় মিডিয়ার উচিত জলবায়ূ পরিবর্তন নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণীর পরিবর্তে এটিকে আশাবাদিভাবে প্রচার করা”। “প্রধান দূষণকারী দেশগুলি জলবায়ূ পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলিকে ক্ষতিপূরনবিস্তারিত…
সাতক্ষীরা আল কোরআন একাডেমীর উদ্বোধনী সভা অনুষ্ঠিত
আবু সাইদ বিশ্বাস :: সাতক্ষীরায় আল কোরআন একাডেমীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ৯ টার দিকে ইটাগাছা বাঙ্গালের মোড় সংলগ্ন সংগ্রাম টাওয়ারে আল কোরআন একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। আল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা আবুল কাশেম, ইকবল কবির পলাশ, আহমদ আলী সরদার, কালিগঞ্জ সরকারী কলেজেরবিস্তারিত…
দুর্ঘটনার শিকার হিনা খান
বলিউড অভিনেত্রী হিনা খান। বিভিন্ন কারণে বারবার উঠে আসেন সংবাদে শিরোনামে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার মাঝে সম্প্রতি ছুটি কাটাতে ঘুরতে গেছেন মালদ্বীপে। সেখানেই দুর্ঘটনার শিকার হয়েছেন এ অভিনেত্রী। এই ঘটনায় তার ভক্ত-অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। তবে ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত এই অভিনেত্রীর কাছে এই বিষয়টি নাকি বেশ ইতিবাচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হবার ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, অভিনেত্রীর পায়ে আঘাতের চিহ্নও। মালদ্বীপে অনেক অ্যাডভেঞ্চার করেছেন হিনা। যে কারণেই সম্ভবত তিনি আহত হয়েছেন। যা দেখার সঙ্গে সঙ্গেই তার ভক্তরা উদ্বিগ্ন বলা চলে। পায়ে আঘাতের ছবিটি শেয়ার করে হিনাবিস্তারিত…
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথমটিতে হেরে শুরু করে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল। তবে শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান জনি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও কাটে সমতায়, তবে ৯০ মিনিট খেলা শেষে ম্যাচের ইনজুরি সময়ে পাপন সিংহের গোলে জয়ের উল্লাসে ভাসে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর গোল না হলে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে সমতা আনে টাইগাররা। ম্যাচের শুরু থেকে মালদ্বীপ খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মক খেলে।বিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কতৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে যুগরাজপুর বনাম বলাডাঙ্গার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আমীর প্রভাষক ইকবাল হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউলবিস্তারিত…


