জনপ্রিয় পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী
নিউজ ডেস্ক :: অভিনেত্রী শাহনাজ সুমি রিয়েলিটি শো ‘সেরা নাচিয়েতে অংশগ্রহণ করে শোবিজে যাত্রা করেন। একই সময়ে ‘সোনার পাখি রুপার পাখি’নাটকে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন সুমি। ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, চকোলেটের সঙ্গে নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিলে তাকে।চকোলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির। মিনিট সাতেকের মধ্যেই মাথা ভার হওয়া শুরু হলো তার। তখনো জ্ঞান আছে, তাই দেরি না করেবিস্তারিত…
বাংলাদেশের রিকশাচালকদের স্যালুট দিলেন পাক হাইকমিশনার
নিউজ ডেস্ক :: তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। সেই থেকে রাজনীতি অঙ্গনে ভূমিধস পরিবর্তন ঘটে। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের সঙ্গে কাজ করতে অনেক দেশ ও সংস্থা হাত বাড়িয়ে দেয়। স্বাধীনতা পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বৈরী সম্পর্ক বিরাজ করছিল। বিশেষ করে হসিনার সময়কালে সেটি ছিল ভয়াবহ। অন্তর্বর্তী সরকার গঠনের পর পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয় এবং দুদেশের মধ্যে বরফ গলতে শুরু করে। সম্পর্কে উন্নয়নে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অন্তর্বর্তী সরকারবিস্তারিত…
ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, দেশবাসীকে নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক :: বায়ুদূষণে নাকাল পাকিস্তান। আজও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। নানা পদক্ষেপেও দেশটিতে বায়ুদূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের বায়ুদূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধবিস্তারিত…
আশাশুনির ৬টি প্রাথমিক বিদ্যালয়ের করুন দশায় হাতে প্রাণ নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের করুন দশায় শিক্ষক-শিক্ষার্থীরা হাতে প্রাণ নিয়ে ক্লাশে বসতে বাধ্য হচ্ছে। বছরের পর বছর নতুন ভবন নির্মান না হওয়ায় অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তা ও উৎকন্ঠার মধ্যে থাকেন। ফলে শিক্ষার্থী অনুপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসের প্রতি স্বাভাবিক মনোনিবেশ বিনষ্ট হচ্ছে বিদ্যালয়গুলোর সংক্ষিপ্ত তথ্য নিম্নে দেওয়া হলো। ১৩৩ নং হাঁসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্কুলে প্রথম দিকে শিক্ষার্থী সংখ্যা ভালই ছিল। ২০০০ সালে বিদ্যালয় ভবন নির্মানের পর নতুন আগ্রহে শিক্ষার্থীরা ক্লাশে বসতে শুরু করে। বেশবিস্তারিত…
দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি:: বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংগঠন “দরদি” এর দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন করা হয়েছে। দরদির নীতিনির্ধারণী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি সাকিব হোসেন ও সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে দেবহাটা উপজেলার এসোসিয়েট কমিটি আহ্বায়ক সোহেল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শান্ত, ইমরান হোসেন শান্ত, সেলিমুজ্জামান সেলিম, আসাদুল ইসলাম, রানা বিল্লাহ, ইজাজ আহমেদ, সদস্য সচিব মোস্তাহিদ, সদস্য তাছমিম পারভীন, শাহিন আলম, শরিফুল ইসলাম, শেখ তাসিনূর রহমান, ওমর জিহাদ, শেখ ফাহিম, ইমন হোসেন, নাহিদ হোসেন,বিস্তারিত…
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
নিউজ ডেস্ক :: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এরমাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার (১৫ নভেম্বর) ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এ বছর— অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেছেন, “ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪বিস্তারিত…
দুর্নীতি দমন কমিশন-এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: দুর্নীতি দমন কমিশন-এর আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ছে। এসময় সাতক্ষীরা সদর উজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মমিনুল ইসলাম, এডভোকেট মুনীরউদ্দীন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবল। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা সদরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদক কর্তৃক প্রতিষ্ঠিত সততা স্টোর-এর মধ্যে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউট, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, লাবসা ইমাদুল হক মাধ্যমিকবিস্তারিত…
দেশে ফিরেই বিমানবন্দরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারগুলোর জন্য একটি লাউঞ্জ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি কিছু অভিবাসী কর্মীর সঙ্গে কথা বলেন এবং তাদের কল্যাণ সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে, কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত…
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ ও টিটাগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আট বাংলাদেশিকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে ব্যারাকপুর আদালতে আবেদন করে খড়দহ থানার পুলিশ। জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বাবলু শেখ, ফারুক শেখ ও আলি শেখ বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি।বিস্তারিত…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বেনাপোল প্রতিনিধি :: জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ঢাকার সিএমএইচ-এ মৃত্যু বরণ করেন ঢাকা শহীদ সোহারার্দী কলেজের পলিটিক্যাল সায়েন্স, অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র মরদেহ তার জন্মস্থান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে মরহুমের ৪র্থবার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানী ঢাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয় সিএমএইচ-এ, দ্বিতীয়-ঢাকা সোহারার্দী কলেজে এবং তৃতীয়বার জানাযা অনুষ্ঠিত হয়-জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধে। অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আব্দুল্লাহ’কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত ভাবে শহীদবিস্তারিত…


