সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন
মামুন হোসেন :: সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ এর সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ আব্দুর রব ওয়াছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রফেসর খন্দকার আবু নছর প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রহমান মিল্টন।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


