সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শাহজাহান আলী মিটন :: সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সভাপতি মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বাইয়াতের গুরুত্ব বিষয় আলোচনা করেন উপদেষ্টা মো. খোরশেদ আলম,শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সেক্রেটারী মো.মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহজ উপায় স্বাস্থ্যসেবা প্রদান করা। স্বাস্থ্যসেবা প্রদান কর্মী তার চলাফেরা,ব্যবহার, কথা ও কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করতে পারে। স্বাস্থ্যসেবা প্রদান কর্মীর সবসময় তাদের কর্মস্থালে নিজ উদ্যোগে রোগীদের পাশে ছুটে যাবেন।দেখবেন রোগীরা আপনার ব্যবহারে মনথেকে দোয়া করবে।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


